বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
/ ১০৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস:: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বদলি নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে মিলিত হয়। জেলা সাধারণ সম্পাদক আনছার উদ্দিন আলিমের সভাপতিত্বে ও ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক, প্রদীপ কুমার হালদার, জুলফিকার আলীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়িভাড়া, ১০০% উৎসব ভাতা, ন্যূনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা বলেন, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে”-এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.