মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী
/ ৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হালিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জসিম হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সঙ্গে হালিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী আল আমিন। তাদের দাম্পত্য জীবনে ইমাম হোসাইন নামে চার বছরের একটি ছেলে রয়েছে।গত ৫ অক্টোবর সকালে আল আমিনের বাড়িতে স্বামীর নির্যাতনের শিকার হন হালিমা বেগম। খবর পেয়ে তার বাবা আমির মোল্লা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম জানান, তার স্বামী আল আমিন প্রায়ই টাকা চেয়ে নেন এবং সেই টাকা নেশা করার কাজে ব্যয় করেন। সর্বশেষ অটোরিকশা কেনার কথা বলে টাকা দাবি করেন, কিন্তু টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়।স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে।

মা ইলিশ সংরক্ষণের স্বার্থে কলাপাড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ মা ইলিশ সংরক্ষণের স্বার্থে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ও লালুয়া ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের কার্ডধারী জেলেদের মাঝে জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টিয়াখালী ও দুপুর ১২টায় লালুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
টিয়াখালী ইউনিয়নের ৫৩৬ জন এবং লালুয়া ইউনিয়নের ২৫৭৭ জন নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মোঃ কাওছার, টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজাম, সহ ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, “সরকারি এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.