শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
/ ১৭১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ডেক্স রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে:বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী অঞ্চলহোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
কাকরাইল মসজিদ ক্রসিং
অফিসার্স ক্লাব ক্রসিং
মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী সড়ক ও এলাকা
এই এলাকাগুলোতে সভা, সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, মিছিল, শোভাযাত্রা বা যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে ডিএমপি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.