শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর পক্ষ থেকে ঢাকা প্রেসক্লাব সভাপতি কে শুভেচ্ছা ও অভিনন্দন
/ ১৮২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর পক্ষ থেকে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সংবাদ সংস্থা বাসাসের এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি এই শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় বলা হয়— আওরঙ্গজেব কামাল একজন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও মানবিক গুণে পরিপূর্ণ সাংবাদিক নেতা, যাঁর নেতৃত্বে ঢাকা প্রেসক্লাব আজ সাংবাদিক সমাজের মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের ৬৪ জেলার সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিকতা, সহানুভূতি ও দিকনির্দেশনা প্রশংসনীয়। সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে তিনি সবসময় পাশে দাঁড়ান, যা তাঁকে সাংবাদিক সমাজের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। বাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুরজ্জামান খোকন সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা প্রকাশ করেন। তিনি দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন–এর ঢাকা কেন্দ্রীয় পরিচালক (তথ্য অনুসন্ধান) হিসেবে দায়িত্ব পালন করছেন। মোঃ আনিছুরজ্জামান খোকন বলেন,বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) দেশের সকল সাংবাদিকদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি, থাকব। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। শুভেচ্ছা বার্তার শেষে সংগঠনের পক্ষ থেকে আওরঙ্গজেব কামালের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করা হয়।
“তিনি আমাদের গর্ব, সাংবাদিক সমাজের প্রেরণার প্রতীক।” — বাসাস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.