শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
/ ১২৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:১৫ অপরাহ্ন

পিরোজপুর অফিস : কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) দুপুরে সয়না গ্রামের নদীতীরবর্তী শতাধিক পরিবার মানববন্ধন করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে কালিগঙ্গা নদীর তীরভাগ অনেক যায়গায় ভেঙে গিয়ে সয়না, ধাবরী ও মেঘপাল গ্রাম এলাকায় নদীভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে বহু ফসলিজমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে এবং বাড়িঘরও ঝুঁকিতে পড়েছে, দাবি করেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। মানববন্ধনে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সমাজসেবী নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা কবির হোসেন সিকদার, ছাত্রনেতা আল আমিন, ইউপি সদস্য ফিরোজ খান ও ইউপি সদস্য সোনালি রানী দাস। অংশগ্রহণকারীরা জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে চলমান বালু উত্তোলন চলতে থাকলে এই এলাকার সব বাড়িঘর ও ফসলি জমি কালের বিবরে বিলীন হয়ে যাবে। মানববন্ধনকারীরা প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুমকিও দেন। প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেলে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি পূরণের অপেক্ষায় থাকবে বলে জানান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.