শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনা সেনহাটি নীতি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের পৈতৃক ভিটা পরিদর্শন
/ ১২০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও ঢাকা নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক চিত্রশিল্পী দীপংকর বৈরাগী শারদীয় দুর্গাপূজার ছুটিতে খুলনায় এসে খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে দীর্ঘ সময় শিল্পচর্চা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে খুলনার গর্ব নীতি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কথা।দীপংকর বৈরাগী মিলন বিশ্বাসকে বলেন“দাদা, কৃষ্ণচন্দ্র মজুমদার ছিলেন খুলনার এক স্বনামধন্য কবি। তিনি ‘নীতি কবি’ হিসেবে খ্যাতি পেয়েছেন। অথচ তার বাড়ি এখনো আমাদের দেখা হয়নি।”আলোচনার টেবিলে যোগ দেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির পরিচালক অক্ষরশিল্পী বাবু ধনঞ্জয় রায়। এরপর দুই শিল্পী মিলন বিশ্বাস ও ধনঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে ২ অক্টোবর ২০২৫ তারিখে সেনহাটিতে নীতি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের (জন্ম: ১৮৩৪, মৃত্যু: ১৩ জানুয়ারি ১৯০৭) পৈতৃক ভিটা ও ইনস্টিটিউট পরিদর্শন করেন।পরিদর্শনকালে তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, অত্র অঞ্চলের প্রবীণ বাসিন্দা কাঞ্চন দত্ত এ বিষয়ে তথ্য জানাতে পারবেন। পরে তারা কাঞ্চন দত্তের সঙ্গে সাক্ষাৎ করেন। পরামর্শ অনুযায়ী ইনস্টিটিউটের সামনে এসে তারা যোগাযোগ করেন শেখ মোহাম্মদ আলী মিন্টুর সঙ্গে (প্রাক্তন মেম্বার ও ভারপ্রাপ্ত সভাপতি, সেনহাটি, দিঘলিয়া, খুলনা)। তিনি আন্তরিকভাবে ইনস্টিটিউটে প্রবেশের সুযোগ করে দেন এবং কবি সম্পর্কিত কিছু তথ্য জানানোর চেষ্টা করেন।তবে দুঃখজনকভাবে, ২০২৪ সালের ৫ আগস্ট ইনস্টিটিউট থেকে মূল্যবান বইপত্র ও দলিল লুট হওয়ায় কবির সংরক্ষিত তথ্য আজ আর প্রায় নেই। বর্তমানে সেখানে কবির একটি ছবি ও কয়েকটি আসবাবপত্র মাত্র অবশিষ্ট রয়েছে।শেখ মোহাম্মদ আলী মিন্টু জানান, শিগগিরই কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতি সংরক্ষণের নতুন উদ্যোগ নেওয়া হবে। এ সময় দীপংকর বৈরাগী বলেন“যদি কোনো সময় সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সম্মানিত কবির স্মৃতিরক্ষায় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”এই আশ্বাসে একাত্মতা প্রকাশ করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও অক্ষরশিল্পী ধনঞ্জয় রায়। সর্বশেষ ইনস্টিটিউট পরিদর্শনের সুব্যবস্থা করে দেওয়ার জন্য তারা শেখ মোহাম্মদ আলী মিন্টুকে ধন্যবাদ জানিয়ে খুলনায় ফিরে আসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.