শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: গোলাম পরওয়ার
/ ১৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:২৮ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : জামায়াতরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন,ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে । শুক্রবার খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদিও আমরা তিনশ’ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে সমঝোতা হবে, তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে। নাহলে তো ঐক্য হবে না। আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন— এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ’ আসনও আমাদের ছাড়তে হতে পারে। তাই মানসিক প্রস্তুতি রাখতে হবে, কমপক্ষে দুইশ’ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব।জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এখন থেকেই নির্বাচনী এলাকায় পরিকল্পনা করতে হবে। বাড়ি গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। তবে একটি বড় দলের বাধার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তার দাবি, ওই দলটি মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে। এজন্যই ডাকসু, জাকসু নির্বাচনে যে ফল পেয়েছে সেটিকে ভিত্তি করছে।তিনি আরও জানান, জামায়াত সমানতালে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।অনুষ্ঠানে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.