শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
/ ২২৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস ::নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উৎসবমুখর প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না। সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো.  শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশ এল সাধারণ সম্পাদক পারভেজ আকন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিম।
প্রথম রাউন্ডের আলোচিত বিষয় ছিল, পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।
সেমিফাইনালে আলোচনার বিষয় ছিল ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে ও সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে। আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.