শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: ঢাকা প্রেসক্লাবের গভীর শোক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
চলতি মাসে ভারতে যেতে পারেন সেনাপ্রধান
/ ১৩৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

ভারত আগামী ১৪ অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে । রাজধানী নয়াদিল্লিতে দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা বৃহস্পতিবার রাতে বলেন, ‘সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা যথাসময়ে জানিয়ে দেব। স্টেটসম্যান জানিয়েছে, সম্মেলনে ৩০টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এ সম্মেলনকে একটি ‘অনন্য প্ল্যাটফর্ম’ হিসেবে মন্তব্য করেছেন। সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে, সে বিষয়ে এ সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে।সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজেনিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে।রাকেশ কাপুর বলেন, দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.