বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করে প্রতিশ্রুতি রাখলেন শ্রাবন
/ ১৩৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

এম আব্দুল করিম, কেশবপুর(যশোর) প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন। এ সময় তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ কেশবপুরের প্রতিটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে কাজ করে যাবেন। তিনি ঢাকা থেকে কেশবপুরে এসেই গত ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় কেশবপুর প্রেসক্লাবের একটি সাউন্ড সিস্টেম প্রদানের প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক শারদীয় দুর্গা উৎসবের সকল মন্ডব পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একটি উন্নতমানের ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রেসক্লাব নের্তৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বক্তৃতায় তিনি আরো বলেন, ভবিষ্যতে কেশবপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যহত রাখা হবে । এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহ সভাপতি প্রভাষক ফারুকে আযম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, পৌর সেচ্ছাসেবক আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা শিপন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী সাউন্ড সিস্টেম প্রদান করায় প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ধন্যবাদ জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.