বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে
/ ১৪৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার ঢাকার ফ্রান্স দূতাবাস ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশে ফরাসি সম্প্রদায়ের প্রতি উষ্ণ বার্তা দিয়েছেন।জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক। ঢাকায় আসার আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি ছয় বছর ফ্রান্সের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছেন।মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.