বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আপনি হিন্দু, আমিও হিন্দু-কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি” – সাঈদ খান
/ ১৩০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান। তিনি বলেন, “আপনি হিন্দু, আমিও হিন্দু-কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি। এখানে হিন্দু, মুসলিম কিংবা পাহাড়ি-আদিবাসী-সবাই একই রক্তের অধিকারী, একই মানচিত্রে এবং একই লাল-সবুজের পতাকার তলে ঐক্যবদ্ধ।” তিনি আরও বলেন, রাজনীতি মূলত একটি সামাজিক সম্পর্ক, যার প্রকাশ ঘটে সম্প্রীতির মাধ্যমে। তাই শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। “প্রত্যেক ঘরে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তবে শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন, আর আমরা সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করব। তবে নিরাপত্তা দিতে গিয়ে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটিও লক্ষ্য রাখতে হবে।” সভায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, “ধর্ম থাকুক অন্তরে-মসজিদে আজান চলুক, মন্দিরে ঘণ্টা বাজুক-এর প্রমাণ পিরোজপুর। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আর পিরোজপুর তার উজ্জ্বল উদাহরণ। এখানে কেন্দ্রীয় জামে মসজিদ ও আটচালা বাড়ি মন্দির একই সীমানায় অবস্থিত, তবুও কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু আগেই বলেছেন-এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি।” এসময় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতারা বলেন, নবগঠিত জেলা বিএনপি কমিটি, পূর্বের নেতৃত্ব এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরকে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.