মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
/ ২৫৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি : গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পরিচালিত পৃথক অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করতে সক্ষম হন।
সূত্রে জানা যায়,২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলার লালন চত্ত্বর হাইওয়ে রোড এলাকায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১৫,৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। এর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম।

এছাড়া,২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০৮ কেজি ভারতীয় কারেন্ট জাল আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ ইলিয়াস হোসেন।

অন্যদিকে,২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠ থেকে ভারতীয় ১০ বোতল মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ খোরশেদ আলম।

সর্বমোট তিনটি অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত নকল বিড়ি নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে এবং মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান,পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.