বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পাড়েরহাট ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল
/ ১৩৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাড়েরহাট বন্দর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, একটি মহল বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা উল্লেখ করেন, জনগণ কখনো ‘পিয়ার পদ্ধতির নির্বাচন’ মেনে নেবে না। বক্তারা বলেন, “ভোট হবে পিরোজপুরে আর নেতা নির্বাচিত হবে দিনাজপুরে-এমন অস্বাভাবিক পদ্ধতির নির্বাচন দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।” তারা অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বক্তাদের মতে, গণতন্ত্র রক্ষায় সময়মতো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। একইসঙ্গে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্যও যথাসময়ে নির্বাচন জরুরি। সভায় উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি বাচ্চু হাওলাদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, শাহরিয়ার সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে এলিজা জামানকে যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.