বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা
/ ১২৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি আজ নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন।উপদেষ্টা নারায়ণগঞ্জে পূজা উৎসব আয়োজনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে পাঁচশ কেজি চাউল দেয়া হয়েছে বলে জানান।তিনি বলেন, এখানে পূজামণ্ডপকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে। ২৪ তারিখ থেকে আনসার সদস্যরা থাকবে এবং তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে পূজা উদযাপন কমিটির সদস্য, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও থাকবে।
অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির ৭জন, ৮জন আনসার এবং পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা থাকবে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮০ হাজার ভলেন্টিয়ার থাকবে।উপদেষ্টা বলেন, এ বছর পূজামণ্ডপের আশেপাশে বড় ধরনের মেলা বসতে দেয়া হবে না। তবে কিছু কিছু দোকান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.