বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাতক্ষীরার আশাশুনি নেশাদ্রব্য ৬৮ পিচ উইনসিরেক্স সিরাপ উদ্ধার
/ ২৯৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা থেকে ৬৮ পিচ নেশাদ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়ছে। উদ্ধারকৃত সিরাপ থানা হেফাজতে রয়েছে।আশাশুনি থানা অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, শুক্রবার দুপুর পোনে ১ টার দিকে উপজেলার শ্রীউলা গ্রামের চৌধুরী মোড়ের ব্রিজের নীচ এলাকাবাসী পরিত্যাক্ত অবস্থায় প্যকেট থাকা কি জেন পড়ে থাকতে দেখতে পায়। থানা পুলিশ খবর পেয়ে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে নেশাদ্রব্য ৬৮ পিচ উইনসিরেক্স সিরাপ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উদ্ধারকৃত মাল কার, কোথা থেকে আসল এবং কোথায় যাচ্ছিল এসব তথ্য উদঘাটনের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানান।

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার আমির জাহিদুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, সম্পাদক মাওঃ আনওয়ারুল হক, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ। বৈঠকে ইউনিয়ন শাখার মাসিক রিপোট পর্যালোচনা, জাতীয় সংসদ নির্বাচনে যুবদের ভুমিকা, মাসিক কর্মপরিকল্পনা প্রনয়ন, ভোট কেন্দ্র ভিত্তিক যুব কমিটি গঠন শেষ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

আশাশুনির খালিয়ায় দুঃসাহসিক চুরি সংঘটিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খালিয়ায় গভীর রাতে এক হিন্দু বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্নলাংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে মৃত. হৃদয় মন্ডলের পুত্র তেজেন্দ্র মন্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি মালিক তেজেন্দ্র মন্ডল জানান, ওইদিন গত রাত সাড়ে ১২ টার দিকে তার স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খুলে বাইরে যায়। কিছু পরে আবার ঘরে প্রবেশ করে। রাত ১টার দিকে শব্দ পেয়ে তাদের ঘুম ভাঙলে ঘুম উঠে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র তছনছ করা। বাড়ীর লোকজনের ধারনা তেজেন্দ্র নাথের স্ত্রী যখন রাত ১২ টার দিকে বাইরে গিয়েছিল সেই সুযোগে চোর তাদের অজান্তে ঘরে ঢুকে খাটের তলায় আশ্রয় নেয়। তারা ঘুমিয়ে পড়লে চুরি কাজ শেষে চোরেরা পালিয়ে যায়। চোরেরা নগদ টাকা, ২ টি মুঠো ফোন ও স্বর্নালংকারসহ অনুমান ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। উল্লেখ্য ওই গ্রামে ইতোপূর্বে কয়েক বার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু চোরাই মালামাল উদ্ধার বা চোর আটক হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.