মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে এক যুবক আটক
/ ২৮৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫২ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবকক আটক।জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্তের পর নিশ্চিত হয়ে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ৩ নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন তিনি।দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.