বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আমরা বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি : যশোর জেলা প্রশাসক
/ ৩১৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন

মীর রাজিবুল হাসান নাজমুল : বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
​জেলা প্রশাসক হিসেবে যশোরে তাঁর এক বছর পূর্তি উপলক্ষে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “সমাজে ফিতনা, ফেসাদ তৈরি করা মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ।” তিনি আরও বলেন যে কর্মজীবনের প্রয়োজনে যশোরে আসাটা তাঁর কাছে এক ধরনের হিজরত। তিনি সবাইকে সৎ পথে থেকে ভালো কাজের মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার এবং অসহায় মানুষের প্রাপ্য বুঝে দেওয়ার আহ্বান জানান।
​মো. আজহারুল ইসলাম বলেন, “বর্তমানে আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। সব প্রতিকূলতা ভেদ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
​মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
​এ সময় সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি মো. মুসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. ফজলুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু, আশরাফ ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
​এছাড়া, বিভিন্ন সরকারি দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ হাসান প্রমুখ।
​মতবিনিময় সভা শেষে পার্শ্ববর্তী কয়েকটি রাস্তার দুই পাশে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের মাধ্যমে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.