মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
রূপগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের সময় ১২ হিজড়া গ্রেফতার
/ ২৫৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি  :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহনে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ১৭সেপ্টেম্বর বুধবার দুপুরে কাঞ্চন সেতু এলাকা ও রূপগঞ্জ ইউনয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রপ্তারকৃতরা হচ্ছে, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার ভাড়াটিয়া আক্কাস মিয়ার সন্তান কাজলী, আকবর হোসেনের সন্তান ইমন, আব্দুল খালেকের সন্তান কোহেলী, সোহরাব মিয়ার সন্তান আলী শাহ, আব্দুর রবের সন্তান সিনহা, দুলাল মিয়ার সন্তান মিম, হায়দুল ইসলামের সন্তান মৌ, রাশেদ আহম্মেদের সন্তান টুনি, রাশেদ মিয়ার সন্তান নিশি আক্তার, এসহাক মিয়ার সন্তান চামেলী, ওয়াসেলের সন্তান নাতাশা ও আপন সরকারের সন্তান মালা। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের একেক জনের বাড়ি একেক জেলায়। তারা দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিলো। মানবিক দিক বিবেচনা করে এতদিন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরিবহনের চালক, মালিক ও প্রবাসীদের অতিষ্ঠ করে ফেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর কাঞ্চন সেতু এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গাড়ির গতিরোধ করে প্রবাসীদের মারধর করে। অর্ধ উলঙ্গ হয়ে প্রবাসীদের অশ্লীল ভাষায় হিজড়ারা গালিগালাজ করে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়।
আর্থিক লোভে পড়ে ছেলেদের কেউ কেউ হিজড়া সেজে দীর্ঘদিন ধরে ঢাকা বাইপাস সড়কে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে প্রবাসীদের বহনকারী পরিবহনকে প্রধান টার্গেট করে হিজড়া মাঠে নামে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা ও প্রবাসী বিমানবন্দর থেকে রেন্ট-এ-কারে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় রূপগঞ্জের বিভিন্ন স্থানে তারা হিজড়াদের কবলে পড়ে।
কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা প্রবাসীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে ১২জন হিজড়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৪৮। তারিখ- ১৭/০৯/২০২৫।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে সুষ্ঠু তদন্ত করে হিজড়াদের ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.