বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ছাত্রলীগ নেতা দ্বীন ইসলামের তাণ্ডব: আতঙ্কে দিরাইয়ের সাধারণ মানুষ
/ ৩৪৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোটারঃ মোঃ বাবুল হোসেন : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামের বাসিন্দা ও সিলেট মহানগর ছাত্রলীগের ২০ নংওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক,যুক্তরাজ্য প্রবাসী মোঃ দ্বীন ইসলাম (২৫) এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্প্রতি দ্বীন ইসলাম তার ফেসবুক আইডি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারমূলক পোস্ট দিতে শুরু করেন। এসব পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানালে তিনি যুক্তরাজ্যে পালিয়ে থাকা অবস্থান থেকেই বিভিন্ন মোবাইল ফোনে প্রতিবাদকারীদের হুমকি-ধামকি দিয়ে আসছেন। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে দ্বীন ইসলাম তার অনুসারী ও সন্ত্রাসী বাহিনীকে উস্কানি দিয়ে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেন। এর ফলে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন প্রায় ১০ থেকে ১২ জন সাধারণ ছাত্র ও স্থানীয় জনতা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর আগে, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে দ্বীন ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধি ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় নথিভুক্ত হয়। মামলা নং: জি আর ৩৯৯/২০২৪। তবে মামলা দায়েরের পরও দ্বীন ইসলাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন, দ্বীন ইসলামের নেতৃত্বে এলাকায় একধরনের ভীতি ও অস্থিরতা বিরাজ করছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.