সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ ১২০ কোটি টাকা আত্মসাতের মামলা মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের এমন সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না : চিফ হুইপ দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : বিএনপি মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
/ ১২৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি: ভোলার জেলা জজ এ এইচ এম মাহমদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তাদের মতে, সংবাদে কোনো অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলে তারা মন্তব্য করেন।বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।সমাবেশে উপস্থিত ছিলেন নুরুল হোসেন কাইয়ুম- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাজু আহমেদ- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদিক হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিপ্লব সিকদার সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন।সংবাদিক নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কাজী টিটু ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।উল্লেখ্য, প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে সমালোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত তথ্য আড়াল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.