শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
স্বামী না থাকলেই প্রেমিকের সঙ্গে থাকেন শিল্পা!
/ ২২২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা: বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি। তবে সময়টা ভালো যাচ্ছে না তার। শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা, দুজনেরই বেশ কঠিন সময় পার করছেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ।বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে এ তারকা দম্পতির বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ খবরের মাঝেই শোনা গেল আরেক ঘটনা; প্রেমে পড়েছেন শিল্পা শেঠিও। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে এমন খবর।শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহার’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যার্তদের জন্য দান করবেন। এরইমধ্যে মিডিয়ায় ভাইরাল হলো এক ভিন্নধর্মী খবর।তার স্ত্রী নাকি ভুলতে বসেছেন তাকে! সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে, তাঁর নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়িতে ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তাঁর স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার! তিনি পাল্টা বলেন, ‘‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে।শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ। তার ‘মেহার’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।
এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তার তিনটি পাঞ্জাবি সিনেমা মুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভাল হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, ঘুণাক্ষরেও তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.