বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
প্লে-অফে ঝুলে থাকল বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ভাগ্য
/ ৩৩৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : আজ জিতলেই বিশ্বকাপ বাছাই পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। তবে এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় পাননি আশরাফুল ইসলাম-রেজাউল করিমরা।উল্টো রাজগিরিতে জাপানের কাছে ৬-১ ব্যবধানের বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। এ হারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বে খেলার ভাগ্যে এখন পাকিস্তানের বিপক্ষে প্লে-অফে ঝুলে রইল।তিন ম্যাচের সিরিজে যে দল জিতবে তারাই এশিয়ার ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে।ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। যার কারণে এশিয়ান হকি ফেডারেশন তাদের জন্য ‘বিশেষ’ ব্যবস্থা রেখেছে। এশিয়া কাপে যে দল ষষ্ঠ হবে তাদের বিপক্ষে পাকিস্তান প্লে-অফ খেলবে।প্লে-অফের সময় সূচি এখনো ঠিক হয়নি। এবার দেখা যাক পাকিস্তানের নাম প্রত্যাহারে এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশ প্লে-অফে তাদের হারিয়েই আবার বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সুযোগ পায় কি না।ম্যাচের শুরুটা ভালো হওয়ার কথা ছিল বাংলাদেশের। কেননা ৫ মিনিটের সময় পরপর দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল বাংলাদেশ।কিন্তু দুটি সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেননি আশরাফুল। অন্যদিকে প্রথম পেনাল্টি কর্নারে বাজিমাত করেন জাপানের ইয়ামাসাকি কোজি। আর প্রথম কোয়ার্টার শেষ হওযার মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন রিয়োশুকে শিনোহারা। ১৫ মিনিটের গোলটিও পেনাল্টি থেকে। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি।তবে পিছিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় কোয়ার্টারে ম্যাচ থেকেই ছিটকে যায়।৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানকে তৃতীয় গোল এনে দেন কেন নাগাইয়োশি। সেই গোলের রেশ শেষ হতে না হতেই ৩৮ মিনিটে গোলের হালি পায় জাপান। ফিল্ড প্লে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন শিনোহারা।৪-০ ব্যবধানে চতুর্থ ও শেষ কোয়ার্টার শুরু করা বাংলাদেশ আরো দুই গোল হজম করে। এই কোয়ার্টারে অবশ্য সবেধন নীলমণি পায় বাংলাদেশ। একমাত্র গোলটি পায় ৫৫ মিনিটে। ফিল্ড প্লে থেকে গোলটি করেন আমিরুল ইসলাম। তার আগে অবশ্য জাপানকে ৫০ মিনিটে ফিল্ড প্লে থেকে পঞ্চম গোল এনে দেন সেরেন তানাকা। আর বাংলাদেশের জালে শেষ গোল দিয়ে ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন শিনোহারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.