বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় লামিয়া হত্যা: আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
/ ৩৪০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে লামিয়ার স্বজনসহ গ্রামে শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় লামিয়া হত্যার বিবরন তুলে ধরে কান্না জরিত কন্ঠে বক্তব্য রাখেন তার মা হালিমা বেগম, পিতা বাহার শিকদার সোহেল ও গ্রামের প্রতিবেশী মোঃ ফয়সাল বিশ্বাস, মো.শাহালম গাজী, জুলফু গাজী প্রমুখ। তারা শিক্ষার্থী লামিয়া হত্যা কান্ডের সাথে জরিতদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য লামিয়া বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোটা বালিয়াতলী গ্রামের বাসিন্দা বাহার শিকদার সোহেলের মেয়ে। সে ওই ইউনিয়নের শিশুপল্লী একাডেমির ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তাকে গত ৩০ জনু সোমবার রাতে নিজ বাড়িতে ধর্ষনের পর হত্যা করে গাছে সাথে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের মো.জয়নাল মৃধাকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন নিহত লামিয়ার মা হালিমা বেগম। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.