মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার
/ ৩১৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কাওসার (২৪), আশিষ গাইন (৩০) ও মোঃ শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫)। এসময় ডাকাতদের লুণ্ঠিত একটি স্যামসাং গ্যালাক্সি A13 মোবাইল সেট উদ্ধার করা হয়।গত ১৪ জুলাই রাত ১টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে জনৈক তরিকুল ইসলামের বাড়িতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ৬/৭ জন ডাকাত বাসার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। ডাকাতরা তরিকুল ইসলামসহ তার মা, বোন ও পরিবারের অন্য সদস্যদের হাত-পা-মুখ বেঁধে রাখে। পরে তরিকুল ইসলামের আমেরিকান নাগরিক স্ত্রীকে আলাদা কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।এ ঘটনায় পরদিন কলাপাড়া থানায় ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ-১৪/০৭/২০২৫)। পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্ত ও অভিযান শুরু করে।তথ্য-প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে কাওসারকে, ঢাকার দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ের একটি বস্তি এলাকা থেকে রিপন ওরফে সোহাগকে এবং কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী কনফারেন্স রুমে বাউফল সার্কেল এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এ সময় কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ডাকাতি ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.