বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দল পেল নতুন নেতৃত্ব, সম্মেলনে ঐক্যের ঘোষণা
/ ৩৫৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নসু। বিশেষ বক্তা ছিলেন কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মজিবর আকনের সভাপতিত্বে এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মজিবর মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আনসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, ১ নং সদস্য খন্দকার মোঃ মাসুম ও ইউনিয়ন শ্রমিক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মুছা গাজী।সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ মনির হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক গাজী ও মোঃ জাকির হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ রনি গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ফুর্তি হাওলাদার।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে এবিএম মোশাররফ হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এ লক্ষ্যে সদ্য ঘোষিত নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস পালিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু দিবস-২০২৫’ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
আয়োজনটি বাস্তবায়ন করে প্রান্তজন ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)।পথসভায় বক্তব্য দেন-কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, মো. নজরুল ইসলাম এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।বক্তারা বলেন, বায়ুদূষণ এখন বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ দূষিত বাতাসে অকাল মৃত্যুবরণ করে। এর ক্ষতিকর প্রভাব শুধু মানবদেহে নয়, জীববৈচিত্র্য ও উদ্ভিদেও মারাত্মকভাবে প্রভাব ফেলে। একইসাথে জলবায়ু পরিবর্তনের অন্যতম দায়ী উপাদান হচ্ছে বায়ুদূষণ।সাইফুল্লাহ মাহমুদ বলেন, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ অনিরাপদ বায়ুতে বসবাস করছে। দক্ষিণ এশিয়ার শহরগুলো বায়ুদূষণে সবচেয়ে এগিয়ে, যার মধ্যে নারায়ণগঞ্জ বিশ্বের শীর্ষ ২০ দূষিত শহরের তালিকায় রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়নের দাবি জানান তিনি।সভায় বক্তারা আরো বলেন, বায়ুদূষণ কোনো দেশের সীমানা মানে না; এর প্রভাব নারী, শিশু ও প্রবীণদের ওপর বেশি পড়ে। বায়ুর গুণগত মানোন্নয়ন জলবায়ু সংকট প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।পথসভায় উত্থাপিত দাবি সমূহ, ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার নিশ্চিত করতে হবে, কলাপাড়ায় আশুগঞ্জ কোম্পানির জন্য অধিগ্রহণকৃত জমিতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (২য় ফেইজ) বাতিল, ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ দ্রুত আইন আকারে বাস্তবায়ন।অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজ শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নির্মল বায়ুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.