মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব
/ ৩৬৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রেস সচিব শফিকুল আলম তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের আঘাত অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে নুরুল হক নুরের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রেস সচিব। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।প্রেস সচিব জানান, জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জেনেছেন, নুরের নাক ও চোখের পাশে আঘাত লেগেছে। এ ছাড়া তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) হয়েছে এবং বর্তমানে তিনি অচেতনতার আধা-অবস্থায় (সেমি-কনশাস) রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন। এছাড়া আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রেস সচিব শফিকুল আলম বলেন, নুরের ওপর আঘাত খুবই দুঃখজনক ও নিন্দনীয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং আমরা এ নিয়ে তদন্ত চালাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.