মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দুর্নীতির বিরুদ্ধে গ্রীন ফোর্স পিরোজপুরের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ৩৬৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

পিরোজপুর অফিস:: “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিস চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চাইনিজ প্যালেস-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় গ্রীন ফোর্স পিরোজপুর জেলা শাখার আত্মপ্রকাশ হওয়া কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর চেয়ারম্যান মিকাইল রহমান। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে টেকসই সচেতনতা গড়ে তুলতে তথ্য ও প্রমাণের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। কেবল আইন প্রয়োগ করে দুর্নীতি দমন সম্ভব নয়, বরং প্রয়োজন নৈতিক চেতনার জাগরণ। শৈশব থেকেই সততার বীজ বুনে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতির প্রতি ঘৃণা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, আদর্শ ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স পিরোজপুর জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না এবং সঞ্চালনায় ছিলেন মাকুল খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জিপি এডভোকেট সাব্বির আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, গ্রীন ফোর্স-এর কেন্দ্রীয় যুগ্ম সধারন সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, গ্রীন ফোর্স জেলা কমিটির সাধারন সম্পাদক মো নাসির উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, কৃষি বাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী মিনারা মাহবুব, জাহাঙ্গির হোসেন মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। তারা দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।সংগঠনটির উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তারা। আলোচনা সভা শেষে গ্রীন ফোর্স-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.