মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেপ্তার
/ ৩৬০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

মীর জেসান হোসেন তৃপ্তী : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তেতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাংগাইল জেলার গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট থানার ঘোষাই বাড় এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার ও টাংগাইল জেলার ঘাটাইল থানার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি। যৌথ বাহিনী জানায়, গতকাল রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭ টি মেসেটে, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনী আরও জানায়, উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনা বিস্তারিত তদন্ত করছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে যৌথ বাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.