মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্রের দাবিতে  পিরোজপুরে ছাত্র সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত
/ ৩৬৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস : প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ছাত্র সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ্ ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল।পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তরিকুল ইসলাম আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, বরিশাল বিভাগীয় সভাপতি গাজী রেদোয়ান, ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন শেখ, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি মুহাম্মদ মহিবুল্লাহ হাওলাদার, মাওলানা মো. আব্দুল্লাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখেছে। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বিভিন্ন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মানব রচিত মতবাদ দিয়ে প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইসলামভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা।”
তাঁরা আরও বলেন, “একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত মতবাদে বিশ্বাসী হতে পারে না। তাই জনগণের মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী আদর্শে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা। এ লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.