মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক-১
/ ৩৬৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

পিরোজপুর অফিস::‌ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী কলেজছাত্রী জানায়, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিক্সার জন্য অপেক্ষা করতেছিল। অটোরিকশা উঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে একটি ইজিবাইকে করে উপজেলার বাদুরা গ্রামে একটি নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার।
এরপর বুধবার দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানায়, তার পিতা-মাতা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকত। সম্প্রতি সে ঢাকা থেকে শংকরপাশায় এসেছিল। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.