বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকার আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
/ ৪৪৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

জেলার সাভারের আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় একটি বাড়ি থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।আটক হওয়া আব্দুস সামাদ (৭৩) নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার বগাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার পরে ভুক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভুক্তভোগী শিশুটি বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এসময় শিশুর মা তার মেয়ের কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে স্থানীয় বাড়িওয়ালা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোমবার রাতে মীমাংসা নামে আলোচনার চেষ্টা হয়। তবে সমাধান না হওয়ায় মঙ্গলবার বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেআশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.