শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা
/ ৩২৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “নজরুল আমাদের সাহস জোগান। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “নজরুল কেবল বিদ্রোহের কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য আমাদের স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়। তরুণ প্রজন্মকে নজরুলের রচনা থেকে শিক্ষা নিতে হবে, কারণ তাঁর কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে এক অটল ভিত্তি তৈরি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.