বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ
/ ৪৪৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় আসন্ন নির্বাচনে নির্বাচনী জোটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি।
তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।
২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই।জুলাই সনদ বিষয়ে এই নেতা বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।এসময় কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।
নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রশ্নে তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারাই গুরুত্ব পাবে।
মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই দলকে প্রতিনিধিত্ব করবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.