মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল
/ ৪২০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস: জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষকদল, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত। এ সময় মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ এবং জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ। নেতৃবৃন্দ অভিযোগ করেন, শহিদুল ইসলাম বাবুলকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.