বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
/ ৩৬২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে সুন্দর ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি বলেন, সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতিব জরুরি।
গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে উল্লেখ করে ঢাকার পুলিশ প্রধান বলেন, তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।ক্র্যাব সদস্যরা আমার সহকর্মী উল্লেখ করে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, অপরাধ সাংবাদিকদের কাজ আর পুলিশের কাজ প্রায় একই। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।
এর আগে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট করায় ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মাঝে ক্রেস্ট তুলেন দেন ডিএমপি কমিশনার।অপরাধ সাংবাদিকদের সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিকালে সদস্যদের হেলথ টেস্ট এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পী আসিফ আকবর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.