মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
প্রবীণদের অধিকার ও দারিদ্র্য বিমোচনে রিক-এর কর্মশালা অনুষ্ঠিত
/ ২৯০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধ : প্রবীণদের অধিকার নিশ্চিতকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে “শেয়ারিং মিটিং ও বেইজলাইন সার্ভে স্টাডি” শীর্ষক কর্মশালা। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং ISIGOP প্রকল্প এর আওতায় বুধবার (২০ আগস্ট) শহরের উদ্দীপন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, “প্রবীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করাই ISIGOP প্রকল্পের মূল লক্ষ্য।” রিক-এর নির্বাহী সদস্য ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু কর্মশালায় সভাপতিত্ব ও সার্ভে রিপোর্ট ধরে মুল আলোচনা করেন এবং উপস্থাপনা ও প্রাসঙ্গিক দিক তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হাসপাতালের আরএমও ডা. মো. নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মনিকা আক্তার ও রিকের প্রোগ্রাম অফিসার মোকলেছুর রহমান। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত থেকে মতামত বক্তব্য রাখেন নারী নেত্রী মিনারা মাহাবুব, খালেদা আক্তার হেনা, সাংবাদিক হাসান মামুন, প্রবীণ নেতা বেলায়েত হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো দেলোয়ার হোসেন, যুব প্রতিনিধি ফারজানা মিম, রাকিব, রবিউল, এনজিও প্রতিনিধি হাফিজুল (আশা), হাসিবুল (ব্র্যাক), আসাদুল (ডিডিজে) প্রমুখ। কর্মশালায় বেইজলাইন সার্ভে’র প্রাথমিক ফলাফল উপস্থাপন করে প্রবীণদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, প্রবীণদের আয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবাকে প্রবীণবান্ধব করা, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রবীণদের সুরক্ষা, লিঙ্গ সমতায় প্রবীণদের অংশগ্রহণ, সর্বজনীন পেনশন বাস্তবায়ন সময়ের দাবি। বিশেষভাবে প্রস্তাব করা হয়, বয়স্ক ভাতা প্রদানের বয়সসীমা নারীদের জন্য ৫৭ এবং পুরুষদের জন্য ৬০ বছরে নির্ধারণ, এবং ৮০ বছরের বেশি প্রবীণদের ভাতা বৃদ্ধি।
এছাড়া, প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড চালু ও যুবকদের কেয়ারগিভার হিসেবে প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত সুপারিশ করা হয়। প্রকল্পের সময়সীমা: ISIGOP প্রকল্পটি শুরু হবে ১ অক্টোবর ২০২৪ এবং চলবে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.