বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
/ ৩১১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এ আহ্বান জানান।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু হচ্ছে।’ স্থানীয় পর্যায়ে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশু-কিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
মাহফুজ আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংস্কৃতিক অঙ্গনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রতিযোগিতাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করতে হবে। এজন্য প্রতিযোগীর সংখ্যা বাড়াতে হবে।’ তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রচার-কার্যক্রম বাড়াতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরো ফলপ্রসূ হবে।’ তিনি ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতার প্রচার কার্যক্রমে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।
সভায় পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলাপ্রশাসক বক্তব্য দেন। তারা ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নিজ নিজ জেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলাপ্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও সভায় জানানো হয়।সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.