শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
/ ২২৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস :বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, জেলা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা। পথসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, আসাদুজ্জামান লিটু, আখতারুজ্জামান সুমন, আল আমিন মুন্সী প্রমুখ। বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয়।” তারা রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দ মরহুম জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবর-এর কবর জিয়ারত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.