শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
মাছ চাষ ও সংরক্ষণে সচেতনতায় পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
/ ২৮৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস ::“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। মাছ চাষ সম্প্রসারণ, দেশীয় মাছ সংরক্ষণ ও মৎস্যজীবীদের উন্নয়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় শহরের রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল হাসান ও ইউএনও মামুনুর রশীদ।
বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণে অভয়াশ্রম প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তারা অবৈধ জাল, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, এবং বিষ বা বিদ্যুৎ ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান। বরিশাল অঞ্চলে মাছের দাম বেশি হওয়ার পেছনে উৎপাদন ঘাটতির কথা তুলে ধরে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। আলোচনায় আরও জানানো হয়, বাংলাদেশ থেকে বার্ষিক প্রায় ৮ শতাংশ চিংড়ি রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। দেশীয় জলজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে মাছ উৎপাদনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ভুট্র এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্লাস্টার অফিসার মো. শাহিন মৃধা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.