শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে এসে জনতার রোষানলে এক নারী
/ ১২৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে এসে জনতার রোষানলে পড়লেন এক নারী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে ঐ নারীকে পুলিশ হোফাজাতে নেওয়া হয়েছে। ঘটনার বিবারনে প্রাথমিক ভাবে জানাযায়,পূর্ব ঘোষিত আইন অনুযায়ী কেউ ধানমণ্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এমন ঘোষনা করেন বর্তমান সরকার। তবুও এক নারী ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে এসে জনতার রোষানলের শিকার হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে । উলেখ্য শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন। তিনি ছাড়াও নিহত হন তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, একমাত্র ভাই শেখ আবু নাসের, তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ শিশুপুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু এবং শেখ মুজিবুর রহমানের জীবন রক্ষায় এগিয়ে আসা প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। তবে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ১০ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে দিনটি আগস্টের অন্য ৩১ দিনের মতোই। কেউ ধানমণ্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবুও এক নারী ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে এসে জনতার রোষানলের শিকার হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.