শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
একটি সুষ্ট ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ
/ ২২৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

সুষ্ট ও প্রভাবমুক্ত একটি নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেছেন,স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।দেশের জনগণ গণঅভ্যুত্থানের সফলতা পেয়েছে, উল্লেখ করে স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন, সরকারের সফলতা কতটুকু পেয়েছে সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। সরকারের সফলতা ও ব্যর্থতা তিনি জনগণের ওপর ছেড়ে দিতে চান বলে উল্লেখ করেন।স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা এই সরকার কতটা পূরণ করতে পেরেছে, আমি তা জানি না। তবে মানুষের অনেক আকাঙ্ক্ষাই হয়তো পূরণ হয়েছে, আবার অনেকগুলো হয়তো পূরণ হয়নি। তবে সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল।তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারে থাকলে তাদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত। কারণ নির্বাচনকালীন সরকারের থেকে নির্বাচনকে প্রভাবিত করার একটা আশঙ্কা থেকেই যায়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তিনি আগামীতে নির্বাচন করতে চান। এ জন্য নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না। তিনি বলেন, এ সরকারে আছেন এরকম কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাদেরও উচিত নির্বাচনকালীন সরকার থেকে সরে আসা।আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত একটি নির্বাচন উপহার দিতে চায়। সরকারের ওপর সুষ্ঠু নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনকালীন সরকার বলতে তফসিল ঘোষণার পর যে সরকার দায়িত্বে থাকবে, তিনি সেই সরকারকে বুঝিয়েছেন।আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপিতে যোগদান করবেন নাকি অন্য পার্টিতে যোগদান করবেন সেটা এখনো তিনি নিশ্চিত করেননি। তবে তিনি নির্বাচন করার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন।ঢাকা না-কি ঢাকার বাইরে থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, এমন যদি কেউ থাকেন যে তিনি রাজনীতি করেন কিন্তু সরকারে আছেন, তবে তারও নির্বাচনকালীন সরকারের আগে পদত্যাগ করা উচিত। কারণ তিনিও তো সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.