মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাংবাদিক হত্যা ও নির্যাতনের নিন্দা : ঢাকা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদ ও বিচারের দাবি
/ ৩৪৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

মীর রাজিবুল হাসান নাজমুল : সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, হয়রানি ও মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব ঘটনাকে দুঃখজনক, লজ্জাজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছে।বিবৃতিতে বলা হয়, “আমরা এসব বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। সাংবাদিক সমাজকে বিভক্ত করার এ ধরনের প্রচেষ্টা কেবল অনৈতিকই নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। বিগত সরকারের নেতাকর্মীদের সাথে ছবি মিশিয়ে বা কোন অনুষ্ঠানের ছবিকে পুঁজি করে মব সৃষ্টি করে সাংবাদিকদের নাজেহাল করছে।অনুরোধ করবো এসব থেকে সকলে বিরত থাকবেন। কারণ সাংবাদিক কোন দলের নয়। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের মনে রাখতে হবে, ৫ আগস্টের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে সৃষ্টি হয়েছিল। বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন ছিল তখন। তাহলে আজ কেন আবার সাংবাদিকদের রক্ত দিতে হবে, কেন নির্যাতনের শিকার হতে হবে? এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।ঢাকা প্রেসক্লাব স্পষ্ট জানিয়ে দেয়, সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকের কলমকে রক্তাক্ত করার দুঃসাহস না দেখায়।এছাড়া সংগঠনটি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলে, “আমাদের নিজেদের ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত বিরোধ বা বিভক্তি তৈরি করা যাবে না। কারণ আমরা বিভক্ত হলে কেবল সাংবাদিক সমাজই নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই সত্য ও গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।পরিশেষে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “আমরা আবারও স্পষ্টভাবে জানাচ্ছি—সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার চাই। একই সঙ্গে সাংবাদিক সমাজকে স্মরণ করিয়ে দিতে চাই—ঐক্যই আমাদের প্রধান শক্তি। ঐক্য থাকলে কোনো শক্তিই আমাদের কলমকে স্তব্ধ করতে পারবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.