বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলেন প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার এএসআই পলাশ চন্দ্র শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলেন প্রধানমন্ত্রী
/ ১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট : রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের শুরুতে তাঁর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান। বৈঠক চলার মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার
কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রুহুল কবির রিজভী জানান, মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণার সাথে সাথে তিনি বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটি সদস্যপদ থেকে পদত্যাগ করেন। মহাসচিবের শুন্য পদে কে আসছেন প্রশ্ন করা হলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, তাঁর কাছে দায়িত্ব দেয়া আছে। তিনি যেভাবে হোক সেটা মতামত নিয়ে জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।তিনি বলেন, ‘এখন শুধু রাষ্ট্রপতি পদে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম। বেলা ১২টায় স্থায়ী কমিটির এই বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ, হুইপগণ উপস্থিত ছিলেন। রিজভী জানান, বৈঠক চলছে। বৈঠকে মধ্যে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.