শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল
/ ৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:২৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত সংগঠক আওরঙ্গজেব কামাল। জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, খুলনা জেলা উপদেষ্টা, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী চিকিৎসক দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম দীপু বলেন,“আওরঙ্গজেব কামাল একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় শহীদ জিয়া স্মৃতি সংসদের অসমাপ্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে এবং সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন,“আওরঙ্গজেব কামাল একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবনির্বাচিত সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.