স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো হস্ত আশুলিয়া ঐক্যসেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ২০২৬–২০২৭ সাল মেয়াদের কমিটি গঠন, সদস্য পরিচিতি এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব ও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়া সম্ভব হবে।” তিনি আরও বলেন, “পেশাগত দক্ষতা, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সাংবাদিকতার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি, আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আসকর আলী দেওয়ান, হাজী নুরুল ইসলাম এবং মো. রুহুল আমিন। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য, পেশাগত দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী। তিনি এ সময় বলেন আমরা এ এলাকার সাংবাদিকদের পেশাগতমান বৃদ্ধির চেষ্টা করছি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন রাজু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. কালাম দেওয়ান,সাবিত দেওয়ান,মো. রনি দেওয়ান, মো. খোরশেদ আলম, ডা. জহিরুল ইসলাম, মো. রাজু আহমেদ, মো. প্রিন্স দেওয়ান, মো. সাব্বির দেওয়ান, মো. তানভির ইসলাম শান্ত, মো. জাকির ইসলাম, হাফেজ মো. রবিউস ছানি এবং হাফেজ মো. শোয়াইব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা বোরহান মাহমুদ, যিনি দেওয়ান বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন।অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের ঐক্যবদ্ধ ও কল্যাণমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাব যেন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

