শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনির পাইথালী বিজন দের মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
/ ৩১৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পাইথালী বিজন দের মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালি গ্রামের ভজ্বন দের পুত্র বিজন দে (৬২)’র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত্যের পরিবার সূত্রে ও সরজমিনে ঘুরে জানাগেছে, মঙ্গলবার বিজন দে সন্ধ্যা ৬ টার দিকে বাড়ী থেকে বেরিয়ে আর বাড়ী ফেরেনি। বুধবার ভোরে পথচারীরা বাড়ী থেকে একটু দুরে চুমুরিয়া গ্রামের পাউবো’র বেড়ী বাঁধের স্লোভে একটি মৎস্য ঘেরের ধারে তার মরাদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেয়। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের টুআইসি আব্দুর রহিম ঘটনাস্থলে পৌছে সকাল ৮ টার দিকে বিজন দে’র মরাদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে ছিল ব্লু রঙের হাফ প্যান্ট ও লাল রঙের গোলগলা গেঞ্জি (পানিতে ভেজা)।
পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট করাকালে তার দু’পায়ে ক্ষতচিহ্ন দেখতে পায় এবং পা দিয়ে রক্ত ঝরছিল। মৃত্যের সঠিক কারণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা না গেলেও স্থানীয়রা ধারনা করছে কোন মৎস্য ঘেরে মাছ চুরি করাকালে ধরা পড়লে পিটিয়ে বা শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে। কারন বিজন দে দীর্ঘদিন এলাকায় জুয়ার আসর, দাগী মাছ চুরি ও মদ্যপানের সাথে জড়িত ছিল।
এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, মৃত্যের সঠিক কারন এখনও জানা যায়নি, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে। সুরতহাল করা হয়েছে, তদন্ত কার্য চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.