সংশোধনী বিজ্ঞপ্তি:
ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত “সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ” শিরোনামের সংবাদে ভুলবশত স্থানীয় বিএনপির পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি পুনরায় যাচাই-বাছাই ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ঘটনায় স্থানীয় বিএনপির কোনো নেতা বা কর্মীর এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই। এ বিষয়ে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং পূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিএনপির নামধারীদের সম্পৃক্ততার তথ্য প্রত্যাহার করা হয়েছে। এবং সংশোধনী দিয়ে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে
ভুক্তভোগী আলহাজ্ব আব্দুল গনি শেখ বলেন, ঘটনাটি মূলত জমিজমা ও অন্যান্য ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করার পর তারা তার পাশে দাঁড়িয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন এবং ন্যায়সঙ্গত সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। এজন্য তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে পরিশেষে ঢাকা প্রেস ক্লাববের নেতৃবৃন্দ এই অনিচ্ছাকৃত ভুলে বিভ্রান্তি সৃষ্টি না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করেছেন এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

