বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
/ ৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের নাম লিখলেন নতুন উচ্চতায় ক্রিশ্চিয়ানো রোনালদো ।উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাস, এরপর আরও এক গোল, আর শেষদিকে একটুর জন্য হাতছাড়া হলো হ্যাটট্রিক। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে পর্তুগাল।যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ কে এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলেই গড়ে ফেলেন অনন্য রেকর্ড, টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার তিনি।১৭ মিনিটে নুনো মেন্ডেস ব্যবধান বাড়ান। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও গোলের ধারা থামেনি। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতে ব্যবধান হয় ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইন করেন ৫-০।পুরো ম্যাচেই আধিপত্য ছিল পর্তুগালের। তবে ব্যক্তিগতভাবে আলো কেড়েছেন রোনালদোই। একাধিক সুযোগ তৈরি করেছেন, শট নিয়েছেন বেশ কয়েকটি। যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছেও চলে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি আর যোগ হয়নি।এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি, পেছনে ফেলেছেন ইউসেবিওকে।৪১ বছর বয়সেও এমন পারফরম্যান্স যেন নতুন করে প্রমাণ করল, বড় মঞ্চে রোনালদো এখনও কতটা কার্যকর। দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি নকআউট পর্বের পথে শক্ত অবস্থান তৈরি করেছে পর্তুগাল। এদিকে ২০ গজ দূর থেকে দারুণ এক গোল করেছিলেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর পর্যালোচনায় বাতিল হয় গোল। গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় বাতিল হয় গোল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.