সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারহীনতার সংস্কৃতি বনাম জননিরাপত্তা: রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনার লড়াই
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
/ ৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়:আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার জালাসী পাড়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ২০২৬ তারিখ বাদ মাগরিব শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ অর্থ সম্পাদক শাহিন আলম আশিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নূর আলম খান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মো: আনোয়ার হোসেন, মো: মানিক হোসেন, মো: রুবেল ইসলাম, মো: আবুল কাদের, কাজী শাহীনুর, মো: শরিফুল ইসলাম, মো: আশরাফুল ইসলাম, মো: ইসমাইল হোসেন, মো: সেলিম হক, মো: রেজাউল করিম, মো: কবির হোসেন, মো: মোতাহার, মো: শাহীন ইসলাম, মো: রাব্বি, মো: রশিদ, মো: শাহাদত কবির (বিপ্লব), মো: ইউনুস আলী এবং খন্দকার আবু বকর সিদ্দিক। আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করে বলেন, মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সিপাহি-জনতার বিপ্লব উত্তর রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান অবিস্মরণীয়। বক্তারা আরও উল্লেখ করেন, জিয়ার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে যে জনমুখী কর্মকাণ্ড ও উন্নয়নমূলক রাজনীতির সূচনা হয়েছিল, তা আজও জাতির জন্য অনুপ্রেরণা। ঐতিহাসিক সিপাহি বিপ্লব ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.